বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বেফাকের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)- এর ৪০ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় বেফাকের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশিত হয়।

পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqbd.org তে পাওয়া যাবে।

৩০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সারা দেশের ৪২১ টি পুরুষ ও ৩৯৯ টি মহিলা কেন্দ্রে মোট ৬ টি স্তরে অনুষ্ঠিত হয় হয় পরীক্ষা। এতে অংশ গ্রহণকারী পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮৯৭৪০ জন। এর মধ্যে মহিলা ও বালিকা পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩১৬০৬ জন।

দুপুর ২টায় আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা থকলেও দুপুর ১২.৩০ এ ফল প্রকাশ করা হয়। এর আগে বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আওয়ার ইসলামকে দুপুর ২টায় ফল প্রকাশের কথা জানিয়েছিলেন।

বিস্তারিত ফলাফল পাসের হার ও অন্যান্য তথ্য সন্ধ্যার মধ্যে পাওয়া যাবে কর্তৃপক্ষ আওয়ার ইসলামকে জানিয়েছেন।

এসএস/