বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

১ মাস ১৯দিন পর ফিরে এলেন মাওলানা শহীদুল্লাহ সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন মাওলানা শহীদুল্লাহ সরকার। গতকাল রাত তিনটার দিকে মাওলানা শহীদুল্লাহ সরকার নিজ বাড়িতে ফিরে আসেন।

গত ২৫ এপ্রিল রাত দুইটার দিকে শহীদুল্লাহ সরকার নিজ বাড়ি থেকে গুম হন। পরিবারের অভিযোগ ছিল সেদিন রাতে সাদা পোশাক ধারী ২০/২৫ জন লোক ডিবি পরিচয়ে শহীদুল্লাহ সরকারকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর থেকে গত ১মাস ১৯ দিন যাবত তার কোনো খোঁজ ছিল না।

মাওলানা শহীদুল্লাহ সরকার ইত্তেফাকুল উলামা বৃহত্তম মোমেনশাহীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহের মাইজবাড়ী সাওতুল হেরা মাদ্রাসার মুহাদ্দিস এর দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাকের নেতৃবৃন্দ আজ সকাল সাড়ে নয়টায় শহীদুল্লাহ সরকারের সাথে সাক্ষাত করেন।

এ সময় ইত্তেফাকের নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, অধ্যাপক মুফতি মুহিবুল্লাহ, মাওলানা মন্জুরুল হক, মুফতি আমীর ইবনে আহমেদ, মাওলানা রশিদ আহমদ ফেরদাউস, মুফতি মাহফুজুর রহমান হোসাইনী সহ আরো অনেকেই।

মাওলানা শহীদুল্লাহ সরকার বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছেন। কে বা কারা তাঁকে গুম করেছে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না।

আগের খবর... ডিবি পরিচয়ে মাদরাসার মুহাদ্দিসকে তুলে নেয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে সন্ধান চাইলেন আলেমরা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ