শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ পেয়েছে। গত ৬ মে তারিখে শুরু হয়ে ১৫ মে তারিখে শেষ হওয়া এ পরীক্ষায় ৫টি বিভাগ থেকে মোট ৪৭৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় ব্যবস্থাপনায় মোট ৮২ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মুফতি আবদুস সাত্তার আওয়ার ইসলামকে বলেন, এবারের পরীক্ষায় অংশ নেয়া ৪৭৫৫ পরীক্ষার্থীর শতকরা ৮৫.৪০ ভাগ কৃতকায হয়েছে। তাদের মধ্য থেকে ১৪৯৮ জন পরীক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করেছে।

‘৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনি মক্তব প্রতিষ্ঠা করে মানুষের কুরআন শিক্ষা নিশ্চিত করা আমাদের স্বপ্ন’

তিনি আরও জানান, পরীক্ষায় অংশ নেয়া ৫টি বিভাগের মধ্যে তাহফিজুল কুরআন বিভাগ থেকে সর্বোচ্চ ১০৬৬ জন পরীক্ষার্থী ছিলো এবং সর্বনিম্ন কুদুরি ও কাফিয়া বিভাগে ২৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

তাহফিজুল কুরআন বিভাগে পাশের হার ৯৯.০৬ ভাগ এবং কুদুরি ও কাফিয়ায় পাশের হার ৮২.৫৯ ভাগ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ