শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন েরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত এক শোকবার্তায় এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, ‘আপনাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধসে এই প্রাণহানির ঘটনায় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। ’

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় সারারাতের অবিরাম বৃষ্টিপাতে পাহাড় ধসে পাঁচ সেনা সদস্যসহ দেড় শতাধিক মানুষের মৃত্যু ঘটে।

পাহাড় ধসে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫২; রাঙামাটিতে এখনো নিখোঁজ ২০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ