শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রোজার ১৬ দিনে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রোজার ১৬ দিনে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। কেউ অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে পড়েনি। এগুলো কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, রোজায় আগে বাস টার্মিনালগুলোতে সমানে ছিনতাই হতো। ব্যাংক থেকে টাকা তোলার পর ছিনতাইয়ের ঘটনা ঘটত। কিন্তু এবার সেগুলো নেই। কারণ, আমাদের লোকেরা সাদাপোশাকে ওত পেতে আছেন। যখনই ছিনতাইকারীদের আনাগোনা লক্ষ করা যাবে, আমরা কিন্তু তাদের ধরে ফেলব।

আজ সোমবার মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা–সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে রাস্তায় মাঝখানে বাস দাঁড় করিয়ে দেয় যাত্রী নেওয়া হয়। এ কারণে প্রাইভেট কার, রিকশা, সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন পড়ে পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়। যদি ফ্র্যাঞ্চাইজি করে একটি কোম্পানির বাস একই রুটে চলে, তখন কিন্তু এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর যাত্রী তোলা হবে না। তখন পুরো আয় মালিকেরা ভাগ করে নেবেন। এটি করতে হবে। যতক্ষণ এটি না করা হচ্ছে, যাত্রী নেওয়ার এই যে অসাধু প্রতিযোগিতা বন্ধ হবে না।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মিজানুর রহমান।

প্রগতিশীল আলেমদের হত্যার পরিকল্পনা করেছিল নব্য জেএমবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ