শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

আল্লামা আহমদ শফীর পাশে আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে দেখে এলেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

রোববার রাত ১২ টায় তিনি আল্লামা আহমদ শফীকে দেখতে যান এবং হাসপাতালে বসে হজরতের সুস্থতার জন্য দীর্ঘ মোনাজাত করেন।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস, টঙ্গি দারুল উলুমের মুহতামিম মাওলানা নজীর আহমদ ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

গত ৬ জুন আল্লামা আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। এরপর থেকেই আলেমগণ প্রতিদিন একনজর তাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন। সারাদেশের ধর্মপ্রাণ মানুষ হজরতের জন্য দোয়া করছেন।

মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান হুজুরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।  এসময় তিনি সবাইকে নিয়ে হজরতের সুস্থতার জন্য দোয়া করেন।

আল্লামা আহমদ শফীকে দেখে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ