শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আল্লামা আহমদ শফীকে দেখে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: অসুস্থ হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা শাহ আহমদ শফীকে দেখে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

রবিবার সকাল দশটায় গেন্ডারিয়ার ওই হাসপাতালে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

জানা যায়, আল্লামা আহমদ শফীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিছুক্ষণ বসে থাকেন এবং হুজুরের সুস্থতার জন্য মোনাজাত করেন।

সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং হুজুরের চিকিৎসায় যেন কোনো গাফলতি না হয় সে জন্য প্রয়োজনীয় নিদের্শও দেন।

পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা চলছে আল্লামা শফীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ