শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আওয়ার ইসলাম উলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এক বছর পূর্ণ করেছে এ খবর সত্যিই আনন্দের দেয়। বিগত এক বছরে আওয়ার ইসলাম ইসলামের প্রতিনিধি হয়ে কাজ করার চেষ্টা করেছে।

আওয়ার ইসলাম পত্রিকাটি যারা করছে, আল হামদুলিল্লাহ! তারা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলে। তারা বিভিন্ন সময় আমার কাছেও এসেছে। আমাকে পত্রিকা দেখিয়ে পরামর্শ চেয়েছে। আমি তাদের পরামর্শ দিয়েছি এবং সুন্নতের প্রচার প্রসারে কাজ করার জন্য তাগিদ দিয়েছি। তারা যদি হক্কানি আলেমদের সঙ্গে যোগাযোগ রেখে চলে তাহলে আল্লাহ তাদের কাজে বরকত দিবেন।

আমি তাদের বলেছি, আকিদা-বিশ্বাস, সততা ও সত্যবাদিতা ও সাহসের সাথে কাজ করতে। নবীর উত্তরাধিকার হিসেবে তাদের উপর যে আমানত রয়েছে তা সঠিকভাবে আদায় করতে। তারা যদি নবীর ওয়ারিস হিসেবে কাজ করে ইনশাআল্লাহ তারা সফল হবেন।

আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদেরকে তার দীন ইসলামের মুখপাত্র হিসেবে কবুল করে নিন। আমিন।

আল্লামা আহমদ শফীকে দেখে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ