বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’

ফুলেল শুভেচ্ছায় সিক্ত আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাকিব হাসান: আজ ১০ জুন আওয়ার ইসলাম২৪ ডটকমের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলে দেশের শীর্ষস্থানীয় উলামায়েকরাম, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে উদযাপিত হয় আওয়ার ইসলাম২৪ এর বর্ষপূর্তি অনুষ্ঠান। অতিথি বরণ, আমন্ত্রিত মেহমানদের বক্তব্য, বর্ষপূর্তি বিশেষ সংখ্যার পাঠ উন্মোচন, সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয় আওয়ার ইসলাম২৪ ডটকমের বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে দেশের জাতীয় পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আওয়ার ইসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

[আওয়ার ইসলামের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন]

[ইসলামের সাহসী প্রতিনিধিত্বের জন্য অভিনন্দন]

ইসলামি যুব আন্দোলনের পক্ষ থেকে এইচ এম কাওসার বাঙ্গালী ও মানসুর আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ সাইফুল ইসলাম, পাক্ষিক ‘সবার খবর’ এর সম্পাদক আব্দুল গাফফার, লিটল ম্যাগ প্রয়াসের সহযোগী সম্পাদক রফিক তৈমুর,  জাতীয় সাংস্কৃতিক সংগঠন ঐশিস্বর এর পরিচালক ওমর ফারুক সাহিল, সাইফুল ইসলাম লাবিব ও আল-মাহমুদ ফাউন্ডেশনের পরচালক মাওলানা মাহমুদুল হক আওয়ার ইসলাম প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসান, সম্পাদক হুমায়ুন আইয়ুব ও নির্বাহী সম্পাদক রোকন রাইয়ানের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন।

পার্বত্য চট্রগাম বিষয়ক সংসদীয় স্থায়ি কমিটীর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মাওলানা উবায়দুর রহমান খান নদভিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ