বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আওয়ার ইসলাম সম্মাননা পেলেন ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সমাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ গুণি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত উৎসবে বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ও সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির এমপির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন ব্যক্তিগণ।

[আওয়ার ইসলামের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন]

এদের মধ্যে, মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য সারফ ফার্মাসিউটিক্যাল (ইউনানি) বাংলাদেশ লি., এবং চট্টগ্রামের আল মাহমুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দীন মাওলানা মাহমুদুল হক, শিক্ষা ও সাংবাদিকতায় ওরাকল বিসিএস কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক শীর্ষ খরব এর ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মনিরুজ্জামান শাশ্বত মনির, নারী শিক্ষার বিকাশে সাউদা বিনতে জামআ ইন্টারন্যাশনাল বালিকা মাদরাসা, ইসলামি সঙ্গীতের বিকাশে কলরব শিল্পীগোষ্ঠী, হাজিদের সেবায় অবদানের জন্য ইজিওয়ে ট্রাভেলস এবং ইসলামি স্কলার্স বিভাগে আল্লামা হারুন আজিজী নদভীকে সম্মাননা দেয়া হয়।

শনিবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বর্ষপূর্তি উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, একিউএম ছফিউল্লাহ আরিফ, সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল শরীয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ; মাওলানা উবায়দুর রহমান খান নদভী, শিক্ষাবিদ ও সাংবাদিক; ড. আ ফ ম খালিদ হোসেন, চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ওমর গণি এম ই এস ডিগ্রি কলেজ; মুহাম্মাদ যাইনুল আবিদীন, লেখক ও মুহাদ্দিস; কবি মহিউদ্দিন আকবর , নজরুল গবষেক, মাওলানা আবদুল কুদ্দুস, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক; মাওলানা মাহফুজুল হক, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস; মুফতি ফয়জুল্লাহ, মহাসচà