শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আওয়ার ইসলামের খেদমত স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ

বর্তমানে ইসলামের সৌন্দর্য ও মুসলিমদের সুখ-দুঃখগাঁথা সংবাদের মাধ্যমে জাতীয় পর্যায়ের খেদমতের অপর নাম অনলাইনভিত্তিক মিডিয়া ‘আওয়ার ইসলাম ২৪ ডট কম’।

অন্যান্য ইসলাম বিরোধী মিডিয়ার সাথে পাল্লা দিয়ে হাটি হাটি পা পা করে আজ এক বছর পদার্পন করে উন্নত শীরে এগিয়ে চলছে ‘আওয়ার ইসলাম’ নামক হক ও হক্কানিয়্যাতের এই মূর্তপ্রতীক। আমার দেখায় এ সল্পসময়ে এতো সমাদৃতি ও কবুলিয়্যত অকল্পনীয়। জাতীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে এর খেদমত স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগ। বিশেষ করে মাদারিসে কওমিয়্যাহ ও উলামায়ে হক্ব এর মূখপত্রের ভূমিকায় উত্তীর্ণ এ মিডিয়াটি আজ বিশ্ববাসীর সামনে কওমী অঙ্গন ও তার ভাবধারাকে বিশুদ্ধভাবে পরিচয় করিয়ে আসছে। তেমনিভাবে ইসলাম ও কওমী বিদ্বেষীদের খোলস উন্মোচন করে অত্যন্ত সাবলীল ও শিষ্টাচারপূর্ণ সমুচিত জবাব দিয়ে জাতিকে কৃতার্থ করছে।

আমি মনে করি এ মিডিয়াটি সম্পূর্ণ তারুণ্যের অনবদ্য প্রচেষ্টার বিকাশ। এদের মত সকল তরুণ যদি দ্বীন ইসলামের সার্বিক প্রচার-প্রসারে বলিষ্ট ভূমিকা পালন করে তাহলে, সে দিন বেশি দূরে নয় যে, বাতিল পালাবারও পথ খুঁজে পাবেনা।

আমি ব্যক্তিগতভাবে আওয়ার ইসলাম পরিবারকে ভালো করে জানি। আমি মনে করি এ ধারা অব্যহত থাকলে অদূর ভবিষ্যতে অনলাইনভিত্তিক এ পত্রিকাটি প্রথম সারির পত্রিকায় উন্নীত হবে ইনশাআল্লাহ। আমি মহান আল্লাহর সমীপে দোয়া করি, যাতে এ পত্রিকা ও তার সকল কর্মকর্তা, সহকারী, শুভানুধ্যায়ী এবং সকল ভিজিটর ও ফ্যান কে হক ও হক্কানিয়্যাতের আদলে কাজ করার তাওফীক দান করুন। বিশ্ব মানবতার সেবায় আরো এক ধাপ এগিয়ে যাওয়ার পথকে সুগম করুন। বিশেষ করে এর সম্পাদকমণ্ডলীকে দেশ জাতি ও আত্ম মানবতার কল্যাণে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তাওফীক দান করুন। সবশেষে আল্লাহ তায়ালা তাদেরকে দীর্ঘজীবি করুন ও তাদের খেদমতকে মুসলিম উম্মাহর কল্যাণে কবুল করুন। আমীন

বর্ষপূর্তি বিশেষ সংখ্যা থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ