বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আধ্যাত্মিক আবহে অপরূপ বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুর রহমান খান নদভী

গত কয়েক বছরের মত এবারও রমজান শুরু হল আর বাংলাদেশ জান্নাতি মেঘের ছায়ায় ঢেকে গেল। কঠিন গরম, প্রচন্ড দাবদাহ বদলে গেল ঝিরঝির বৃষ্টি, প্রবল বর্ষণ, হালকা গরম, তেজহীন রোদ, কড়া রোদ-ছায়া আর নাতিশীতোষ্ণ মিশ্র বাতাবরনের খেলায়।

এবার রমজান শুরু হয় মূর্তিসংস্কৃতি তথা শিরক পক্ষের সাথে তওহীদি মানুষের বিরোধ সঙ্গে করে। প্রধানমন্ত্রী যেন আগুনে পানি ঢেলে দিলেন। সুপ্রিম কোর্টের মূর্তিকে সদর থেকে সরিয়ে নেয়া হল অন্দর মহলে। মুসলমানরা মেনে নেয়নি। ধর্ম নিরপেক্ষতার ভুল ব্যাখাকারী শক্তি মূর্তির প্রেমে পাগলপারা হয়ে জ্ঞান হারাবার দশা। প্রধানমন্ত্রী তাদের সতর্ক করে দিয়ে বললেন, আমার মতামতের বিরুদ্ধে গিয়ে আমার যেসব মন্ত্রী বক্তব্য দিয়েছেন লজ্জা থাকলে তারা পদত্যাগ করতেন।

তিনি আরো বলেন, সেক্যুলারিজমের কথা বলেন আবার মদ গাঁজা ও শূকরের মাংস খান তাদের কথা জনগণ গ্রহণ করবেনা। দলমত নির্বিশেষে জনগণ এ ধরনের কথায় স্বস্তি লাভ করে। তারা সরকারের শিরক বিরোধী ভূমিকা দেখতে চায়। তারা চায় নাস্তিক মুরতাদ ও ভণ্ড সেক্যুলারদের পতন। তারা মদ গাঁজা ও শূকরের মাংস খাওয়া প্রগতিবাদীদের শাস্তি ও পতন চায়। কারণ বাংলাদেশ এসব কুলাঙ্গারের নয়। এরা এ দেশের ১ পার্সেন্ট মানুষেরও প্রতিনিধি নয়। এ দেশ ধার্মিক মানুষের। যে ধর্মই হোক, এ দেশবাসী ৯৯.৯ মানুষ ধর্মে বিশ্বাসী। তারা ধার্মিক। যে সত্যটি বুঝে প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনীতিকদের এ দেশে রাজনীতি করতে হবে। আর ৯২ ভাগ মানুষের ধর্ম ইসলামকে এখানে থাকতে হবে তার মর্যাদা নিয়ে।

ভাবসম্পদ আহরণে বাউলরা বিচরণ করেন। ভাবুক ও চারণ কবিরা ঘুরে বেড়ান। কথা ও কবিতায় প্রকাশ করেন মনের অনুভূতি। লেখক ও দার্শনিকরা অভিব্যক্তি তুলে ধরেন যুগে যুগে বিশ্বব্যাপী। নানা ভাষায় নানা ভঙ্গিমায়। পবিত্র কোরআনে বাউল ভাবুক লেখক কবি ও দার্শনিকদের বিষয়ে মহান আল্লাহ তায়ালা সূরা শুআরার শেষভাগে যা বলেছেন, এর মর্মাথ এই, ‘আমার প্রতি ঈমানদার, নেক আমলকারী ও অধিক জিকিরকারী কবি ভাবুক ও দার্শনিক ছাড়া বাকিদের অধিকাংশই প্রতি উপত্যকা ও চরাচরে অর্থহীন ঘুরে বেড়ায় এবং তারা যা করেনা তাই বলে বেড়ায় আর বিপুল পথহারা লোকজন তাদের অনুসরণ করে, যারা নিজেরা সত্যপথ না পেয়ে উদভ্রান্তের মত পথ খুঁজছে।’ এর পাশাপাশি বিশ্বব্যাপী আরেকটি ধারার লোকজনও ঘুরছেন। যারা সুস্পষ্ট পথের দিশাপ্রাপ্ত।

যারা সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাসী। আল্লাহর নৈকট্য সান্নিধ্য