বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাওলানা আকরাম খাঁ’র ১৪৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ মাওলানা আকরাম খাঁ’র ১৪৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ৭ জুন বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল, সহ সভাপতি শাজাহান মোল্লা, আলমগীর গনি, রতন রায়, মহাসচিব সাজ্জাদুল কবির, সাবেক সভাপতি মো. আলম হোসেন, সহকারি মহাসচিব আবু মুসা, ঢাকা বিভাগীয় সভাপতি সালাউদ্দিন চৌধুরী প্রমুখ।
জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, মুসলিম সাংবাদিকতার বিকাশ ও বিস্তৃতিতে মওলানা আকরম খাঁ’র অবদান অনস্বীকার্য। কিন্তু পরিতাপের বিষয় বর্তমান সাংবাদিক সমাজ তাঁর অবদানকে যথাযথভাবে উপস্থাপন ও প্রচার করছে না। বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতার জন্যে মওলানা আকরম খাঁ’র আদর্শ অনুসরণ ও অনুকরণ করা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে মুহম্মদ আলতাফ হোসেন বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে প্রতিবছর মওলানা আকরম খাঁ’র জন্মদিন ও মৃত্যুদিবস পালন করা হয়। তিনি প্রয়াত সাংবাদিক নেতাদের অবদান গণমাধ্যমে অধিক প্রচার-প্রসারের আহবান জানান।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও প্রকাশনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মো. মোবারক হোসেনকে ‘মওলানা আকরম খাঁ মেমোরিয়াল অ্যাওয়ার্ড- ২০১৭’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ