বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’

সুলতানা কামালের জন্য বাড়তি নিরাপত্তা পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ নিয়ে একটি টকশোতে বিরুপ মন্তব্যের জের ধরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালকে গ্রেফতারের দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম। তারপর থেকে তার নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রমনা বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে সুলতানা কামালের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।

ডিবির দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত ডিসি শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, রমনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। পরে সুলতানা কামালের সঙ্গেও কথা হয়েছে। তার কোনো সন্দেহের বিষয় আছে কিনা, তাও জানতে চেয়েছি। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছি।

পুলিশ জানায়, সুলতানা কামালের নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক হয়েছে। সেখানে করণীয় ঠিক করা হয়েছে। হেফাজতের বিক্ষোভের পর ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা সুলতানা কামালের সঙ্গে দেখা করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। তার চলাফেরার বিষয়েও বিস্তারিত তথ্য নেয়া হয়েছে। ধানমণ্ডি থানা পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।

সুপ্রিমকোর্ট এলাকায় ভাস্কর্য নিয়ে এক টকশোতে সুলতানা কামালের বক্তব্য নিয়ে হেফাজতে ইসলাম তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়। তার পরিণতি তসলিমা নাসরিনের মতো হবে বলেও হুশিয়ার করে তারা।

মাওলানা কাসেমীর খোঁজ নিলেন খালেদা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ