মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘অনেকে নির্বাচন এলে আলেমদের বলে লক্ষ্য রাইখেন, পরক্ষণেই তারা মডার্ন হয়ে যায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে এবং তারই অংশ হিসেবে কওমি মাদরাসার স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সোমবারের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘অনেকে চায় মাদ্রাসা শিক্ষা মান্ধাতা আমলে থাক। নির্বাচন এলে হুজুরদের গিয়ে বলে, ‘লক্ষ্য রাইখেন, আমরা আপনাদের সঙ্গে আছি। পরক্ষণে আবার তারা মডার্ন হয়ে যায়। এটা এক ধরনের হিপোক্রেসি। প্রধনমন্ত্রী এই হিপক্রেসি করেন না।’

হেফাজত ও কওমি মাদরাসা বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

শূকরের মাংস, মদ আর গাঁজা খেয়ে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তারা বিকারগ্রস্ত

মন্ত্রী মাদরাসা শিক্ষা বিভাগে সরকারের ব্যয়বৃদ্ধির কারণ তুলে ধরে বলেন, ‘মাদরাসা শিক্ষাকে মান্ধাতা আমলের শিক্ষা হিসেবে রাখা হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে নিয়ে আসতে চান। সেজন্যই ব্যয় বেড়েছে।’

সম্পূরক বাজেটে বরাদ্দ বাড়ানোর যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সরকার প্রতি পায় পয়সা খরচে চিন্তা করে। ইচ্ছা করলে অনেক খরচ করা যেতো, সেটা করা হয়নি।’

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ