বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’

হাসপাতালে মুফতী ওয়াক্কাস, আজই হার্টে রিং পড়ানো হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাহী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর, সাবেক মন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াককাস ইবরাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি রয়েছেন৷

গতকাল প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কার্ডিয়াক বিভাগের প্রধান প্রফেসর ড. আবদুর রশীদের অধীনে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে মুফতি রশীদ আহমদ আওয়ার ইসলামকে বলেন, হুজুরের অবস্থা মোটামুটি স্থিতিশীল। ডাক্তার বলেছেন, ভয় পাওয়ার মতো কিছু নেই।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আর কিছুক্ষণের মধ্যে আব্বার  এনজিওগ্রাম হবে এবং হার্টে রিং বসানো হবে।

মুফতী ওয়াক্কাসের সেবাযত্নের জন্য হাসপাতলে সঙ্গে রয়েছেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লেখক ওয়ালিউল্লাহ আরমান। আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে তিনি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জন্য দেশবাসী, ধর্মপ্রাণ মানুষ, আলেম-উলামার কাছে দোয়া প্রার্থনা করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ