মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

উত্তর কোরিয়ার ৪টি প্রতিষ্ঠান ও ১৪ কর্মকর্তার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে এবার নিষেধাজ্ঞা জারি করলো জাতিসংঘ।

দেশটির চারটি প্রতিষ্ঠান এবং ১৪জন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা আনতে নিরাপত্তা পরিষদের সবকটি সদস্য রাষ্ট্র একমত হয়েছে। খবর বিবিসি

পিয়ং ইয়ং-কে চাপে রাখতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সমঝোতার একসপ্তাহের মধ্যেই শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এমন সিদ্ধান্তে এলো।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৪ উত্তর কোরিয় কর্মকর্তার মধ্যে আছেন দেশটির বৈদেশিক গুপ্তচর সংস্থার প্রধান চৌ লু। বাকিদের মধ্যে নর্থ কোরিয়া ওয়ার্কাস পার্টির সিনিয়র সদস্য থেকে শুরু করে দেশটির সেনা নিয়ন্ত্রিত ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রধানও আছেন।

নর্থ কোরিয়া স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, দ্য কোরিয় ব্যাংক এবং দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে নিষিদ্ধ প্রতিষ্ঠানের তালিকায়। এর মধ্যে দ্য কোরিয় ব্যাংক দেশটির রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আর্থিক ব্যবস্থাপনায় পরিচালিত, যার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনও আছেন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সাথে সংশ্লিষ্ট এমন নয়টি সরকারি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

বছরজুড়ে পিয়ং ইয়ং-এর অব্যাহত ক্ষেপনাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত এসেছে জাতিসংঘের। প্রয়োজনে এধরনের নিষেধাজ্ঞার আওতা আরো বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে গুলি করে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ