বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

স্ত্রী-সন্তান নিয়ে ওমরাহ পালনে অনন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: স্ত্রী সন্তানকে নিয়ে ওমরাহ পালন করে এলেন চিত্র নায়ক অনন্ত জলিল! সম্প্রতি ফেসবুকে কিছু ছবি প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়। তিনি তার ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেন।

২০১৪ সালে একমাত্র ছেলের জন্মের পরেই পরিকল্পনা ছিল তাকে নিয়ে মক্কা-মদিনা জিয়ারত করে আসবেন। আর সেই লক্ষ্যেই চলতি বছরের ১৮ জানুয়ারি তিনি ওমরাহ পালনে সৌদি ভ্রমণে যান। এরপর গত ১৬ মে তিনি আবারও ওমরায় যান।

তবে সম্প্রতি আবারও ওমরাহ পালনে স্ত্রী সন্তানকে নিয়ে সৌদি গিয়েছিলেন তিনি। তবে এবার আর বিষয়টি আগে থেকে জানাননি। জানিয়েছেন ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অনন্ত তিনটি ছবি পোস্ট করেছেন। নিজের , বর্ষা ও একমাত্র ছেলে সন্তানের ছবি। তিনটি ছবিই পবিত্র মক্কা নগরীতে।

ছবি পোস্ট ছাড়াও অনন্ত লিখেন, আলহামদুলিল্লাহ। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে আবারও ওমরাহ পালন করলাম। গত ১৬ মে মক্কার উদ্দ্যেশে রওনা দিয়েছিলাম আর দেশে ফিরেছি ২৪ মে। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে পবিত্র রমজানে সহি নিয়তে রোজা রাখার তৌফিক দান করুন।

অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষ দুজনই বাংলা সিনেমায় অভিনয় করেন। তবে বেশ কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন আর ছবি করবেন না। নিজের ছেলেকে তিনি হাফেজ ও আলেম বানাবেন বলেও জানান মিডিয়াকে।

জীবনের প্রথম রোজা অবস্থায় পুলিশের নির্দয় লাঠির আঘাতে জখমপ্রাপ্ত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ