শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আল্লামা নূর হোসাইন কাসেমির বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানিতে বিব্রত আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সুপ্রিম কোর্টের আগের স্থানে ভাস্কর্য প্রতিস্থাপন এবং সারা দেশের ভাস্কর্য অপসারণের দাবিতে বক্তৃতাদানকারী দু’জন (আল্লামা নূর হোসাইন কাসেমি ও মুফতি রেদুয়ানুল বারী সিরাজী)  বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে করা রিট আবেদনের শুনানি নিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।

ব্যক্তিগতভাবে দায়ের করা এক রিটের শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পরে রিটকারী আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল এই তথ্য জানান।

রিটে সারা দেশ থেকে ভাস্কর্য সরানোর দাবি তুলে বক্তৃতা দিয়েছিলেন মুফতি রেদুয়ানুল বারী সিরাজী এবং নূর হোসেন কাসেমির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল।

হেফাজতের কথা শুনলে দেশটাকে ইসলামি প্রজাতন্ত্র মনে হয়: আসাদুজ্জামান নূর

মূর্তি ধ্বংস করুন নতুবা আপনারা ধ্বংস হয়ে যাবেন: চরমোনাই পীর

রিটে ধর্ম, স্বরাষ্ট্র, আইন ও গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ও প্রধান নির্বাহী, খেলাফত আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি মুফতি রেদোয়ানুল নবী সিরাজী এবং হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসেন কাসেমিকে বিবাদী করা হয়।

পরে রিটকারী আইনজীবী আবু ইয়াহইয়া দুলাল সাংবাদিকদের বলেন, ‘সুপ্রিম কোর্টের লিলি ফোয়ারা চত্বর থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি পুনরায় সেখানে স্থাপনের আর্জি জানানো হয়েছে আবেদনে।

এছাড়া বাংলাদেশ থেকে সব মূর্তি অপসারণের মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় ব্যবস্থা নিতে নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।‘

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ