শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রমজানে মদ-জুয়ার ব্যাপারে হুঁশিয়ারি সাঈদ খোকনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: পবিত্র রমজান মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো এলাকার ক্লাব ও বারে মদ জুয়া চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার ঢাকার চকবাজারে ইফতার বাজার পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় ইফতারে ভেজাল না দেয়া এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা আদায় না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র। একই সঙ্গে দ্রব্যমূল্যের নির্ধারিত দামের বেশি আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেন, রমজানের পরিবেশ রক্ষার জন্যে সিটি কর্পোরেশনের আটটি মোবাইল টিম কর্পোরেশনের ২৯টি মার্কেটে মনিটরিং করবে। এছাড়া নগরে রমজানজুড়ে মোবাইল কোর্ট কাজ করবে।

মেয়র বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বাজার দর ও ইফতারির মান দেখেন। এসময় সঙ্গে ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, স্থানীয় কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিৎ: আল্লামা মাসঊদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ