শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মুক্তি পেলেন ঈশা ছাত্র আন্দোলনের সব কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে পুনরায় সুপ্রিমকোর্ট অঙ্গণে প্রতিস্থাপনের প্রতিবাদে গতকাল গভীররাতে প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন কালে গ্রেফতার হওয়া সকল কর্মী আজ রাত ১০.৩০ মিনিটের দিকে মুক্তি পেয়েছেন।

রাত ১১ টায় ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে ফোন করা হলে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশের হামলা লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজ জোহর বায়তুল মুকাররম উত্তর চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে আল্টিমেটামের পরই আজ রাতে তারা নিউমার্কেট থানা থেকে মুক্তি পান।

[জীবনের প্রথম পুলিশের নির্দয় লাঠির আঘাতে জখমপ্রাপ্ত হলাম]

গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে পুনরায় সুপ্রিমকোর্ট অঙ্গণে প্রতিস্থাপনের প্রতিবাদে গতকাল গভীররাতে প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। ভোররাত পর্যন্ত অবস্থান করে ছাত্রনেতা কর্মীরা মূর্তি পুন:স্থাপনের প্রতিবাদে মিছিল বের করে। রাজপথেই সেহরী ও ফজরের নামাজ আদায়ের পর মিছিল বের করলে পেছন থেকে পুলিশ মিছিলের উপর হামলা চালিয়ে লাঠিচার্জ করে। এ সময় মিছিল থেকে ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, প্রচার সম্পাদক ইলিয়াস হাসানসহ ৯ ছাত্রনেতাকে গ্রেফতার করে।

পুলিশের হামলা লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে ঈশা ছাত্র আন্দোলনের গতকাল বাদ জোহর বায়তুল মুকাররম উত্তর চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

১০ লাখ বিদেশি শ্রমিককে ইফতার করাবে সৌদির

২য় বর্ষে আওয়ার ইসলাম; বর্ষপূতির নানা উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ