শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইশা ছাত্র আন্দোলনের ৯ নেতা কর্মী গ্রেফতার; বাদ যোহর বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিক মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ইশা ছাত্র আন্দোলন-এর অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

এনেক্স ভবনের সামনে গ্রিকমূর্তি পুনঃস্থাপন এর প্রতিবাদে মধ্যরাতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।মিছিল শেষে নেতা কর্মীরা প্রেসক্লাব প্রঙ্গনে অবস্থান নিলে পুলিশ বাধা প্রদান ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান সহ ৯ নেতা কর্মীকে  গ্রেফতার করে।

সরেজমিনে আওয়ার ইসলাম প্রতিনিধি উবায়দুল্লাহ সাআদ জানান, গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা ও লাঠিচার্জে প্রায় অর্ধশতাধিক নেতা কর্মী আহত হয়েছেন।

মুর্তি পুর্নাস্থাপনের প্রতিবাদে আয়োজিত প্রেসক্লাব প্রাঙ্গনে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিবাদ কর্মসূচীতে পুলিশি বাধা ও গ্রেফতারের নিন্দা জানিয়েছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ