শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মূর্তি নিয়ে প্রতিবাদকারী ১৮০ জনের নামে মামলা, ৪ জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের প্রতিবাদের ঘটনায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় শুক্রবার রাতে পেনাল কোডের ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭ ও ৪২৭ ধারায় মামলাটি দায়ের করে। এই ধারাগুলোর মধ্যে ৩০৭ ধারায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে আরও অজ্ঞাত ১৪০ জনকে।

আজ শনিবার এই মামলার এক শুনানিতে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। শনিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত্য শিকদার এই আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোজ্জাম্মেল, শাহাবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শাহাবাগ থানা পুলিশ আদালতে হাজির করে। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃত ৪ আসামিকে কারাগারে রাখার আবেদন করেন, তদন্ত কর্মকর্তা।

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মিছিল, পুলিশের টিয়ারসেল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ