শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

হাসিব ইমতিয়াজ-এর দুটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিমূর্ত শূন্যতা

এখন রোদ নামলে
ভেঙ্গে যায় নিদ্রার পুকুর

সূর্যের সাথে মিশে থাকে কান্না
আকাশ থেকে নেমে আসা অলৌকিক জল

ধুয়ে দেয় না আমার বেদনা
দুপুরের দীর্ঘশ্বাসের কথা, মনে রাখে না বিকেল

অন্ধকার ফুরোলে, শুরু হয় ভোরের উচ্ছ্বাস বালিকা,
আমার ক্যানভাসে কিছুই নেই- বিমূর্ত শূন্যতা।

বিষাদ

হয়তো কোন একদিন
ভুলে যাবো চিরচেনা এই পথ

মৃত্যুর সবটুকু হাহাকার নিয়ে
মাটিতে ঝরে পরবে একটি পাতা

জ্যোৎম্নার স্নিগ্ধ আলো মেখে
রাত জাগবে না শোকাহত বৃক্ষ

ভোরের প্রতীক্ষায় থাকবে না রাত
পাখির কলতানে জাগবে না সকাল

আমার বিরহের কথা শুনবে না বাতাস
বসন্তের আগেই ফিরে আসবে বিষাদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ