বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ধর্ষণ জাতীয় বিনোদনে পরিণত হয়েছে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ এখন জাতীয় ক্রীড়া ও বিনোদনে পরিণত হয়েছে। দেশে এখন সুশাসন নাই বলেই নারীদের সম্মান নাই। খবরের কাগজ খুললেই দেখা যায়, ধর্ষণ আর ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা। আইনের শাসন না থাকার করণে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি চলছে।’
সোমবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম চত্বরে জাতীয় পার্টির (এরশাদ) রাজশাহী মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বর্তমানে বেকার হয়ে দেশের শিক্ষিত যুবসমাজ হতাশায় ভুগছে, হয়ে পড়ছে মাদকাসক্ত। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বর্তমান ঘোষিত সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু। পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও ঘোষিত সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ