বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, আমরা এখন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছি।

আজ সোমবার বিকেলে রাজশাহীতে মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনের সড়কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এরশাদ বলেন, অনেক কষ্ট গেছে, অনেক ঝড় গেছে আমাদের ওপর দিয়ে। মানুষের ভালোবাসায় জাতীয় পার্টি বেঁচে আছে। আগামী নির্বাচনে কর্মী বাহিনী নিয়ে মাঠে নামলে আবার আমরা ক্ষমতায় আসতে পারব, সেই বিশ্বাস আমাদের আছে।

জাতীয় পার্টি রাজশাহী মহানগরের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহাবুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশিদ, এস এম ফয়সাল চিশতি, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাংসদ নুরুল ইসলাম প্রমুখ।

জাতীয় জোটের ঘোষণা দিলেন এরশাদ; সঙ্গে আছে ৫৮ দল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ