বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রবিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল রবিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শনিবার সকাল ৭টায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালায়ে আকস্মিক পুলিশি তল্লাশির প্রতিবাদে এই কর্মসূচীর ঘোষণা দেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এই তল্লাশি চালায় পুলিশ। আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশি চালায় পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোন ডকুমেন্ট রয়েছে কি না দেখতেই এই তল্লাশি চালানো হয়।

এদিকে তল্লাশির এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে হয়রানি ও মানসিক দুশ্চিন্তাগ্রস্থ করার জন্যেই এই তল্লাশি চালানো হয়েছে। তিনি আরও বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তির চিঠির জের ধরে ওমন ন্যক্কারজনক ঘটনা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ