বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলা টিভির নতুন যাত্রা: থাকছে বছর জুড়ে ‘আল কোরআন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘বিশ্বজুড়ে বাংলা’ স্লোগান নিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’। লন্ডনে যাত্রা শুরু করা এই চ্যানেলের সম্প্রচার চলছে ইউরোপজুড়ে।

শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশে বাংলা টিভির সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলা টিভির প্রধান উপদেষ্টা কলামনিস্ট আব্দুল গাফফার চৌধুরী।

বাংলা টিভিতে বছরজুড়ে থাকবে পবিত্র ‍কুরআনের তাফসির। প্রতিদিন পবিত্র কুরআন থেকে এক পৃষ্ঠা তেলাওয়াত এবং তার উপর সংক্ষিপ্ত তাফসির করা হবে। প্রতিদিন সকাল ছয়টা তাফসিরুল কুরআনের অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

আজ মাওলানা হুসাইনুল বান্নার আলোচনার মাধ্যমে তাফসিরুল কুরআন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে বলে জানান প্রোগ্রামের সঞ্চালক মাওলানা রায়হান আহমদ ফারুকী।

চলে গেলেন আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

বাহাস এড়াতে এনায়েতুল্লাহ আব্বাসীর নতুন কৌশল

তিনি আরও জানান, তাফসিরুল কুরআন ছাড়াও বাংলা টিভিতে রমজানের সাহরির সময় এবং প্রতি শুক্রবার জুমার সওগাত নামে একটি নিয়মিত আয়োজন থাকবে।

বাংলা টিভির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক জানান, ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর ইংল্যান্ডে প্রথম যাত্রা শুরু করে বাংলা ভাষা ভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। বর্তমানে পুরো ইউরোপে এই চ্যানেলের সম্প্রচার চলছে।প্যারিস, রোমসহ ইউরোপের বেশ কয়েকটি বড় শহরে এই টিভি চ্যানেলের ব্যুরো অফিস রয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, কবি আসাদ চৌধুরী, দুদকের সাবেক কমিশনার এম সাহাবুদ্দিনসহ অনেকে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ