বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শনিবার থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল শনিবার থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করেছে শনিবার। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এর মাধ্যমে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির সর্বাত্মক কাজ শুরু করবো আমরা।’

যেসব এমপি-মন্ত্রীরা দলীয় অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়ে আসেন না, আগামীতে সেসব নেতাদের অনুষ্ঠানে দাওয়াত না দিতে যুবলীগকে পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের।

 

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ