শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আমরা ভারত বিরোধী নই, ভারত বিরোধিতার প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির ভারত বিরোধিতা নাকচ করে দিয়ে বলেছেন, ভারতের কাছে আমাদের অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা চাই। তার মানে এই নয় আমরা ভারত বিরোধী। প্রশ্নই ওঠেনা ভারত বিরোধীর।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভারত আমাদের থেকে অনেক বড় দেশ। কিন্তু আমরাও একটি স্বাধীন দেশ, আমাদের ন্যায্য অধিকার গুলো আমরা চাই।
তিনি আরো বলেন, বিএনপির ভিশন-২০৩০ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হচ্ছে। আওয়ামী লীগের নেতারা এটাকে নিয়ে কুতর্ক করছেন। আওয়ামী লীগের নেতারা আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে ভিশন নিয়ে বিভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে।
ফখরুল বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সবাই জানে কী ভয়াবহ অবস্থা ছিল তখন। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়েছি। প্রতিরোধে সোচ্চার হয়ে আমরা এখন রাজপথে সেভাবে নামতে পারি না। আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে।
আলোচনায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য দেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ