মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বাংলাদেশকে ৫০ টন খেজুর দিল সৌদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের দরিদ্র অসহায়দের জন্য ৫০ টন খেজুর দিয়েছে সৌদি সরকার।

সোমবার সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালের কাছে খেজুর হস্তান্তর করেন বাংলাদেশে আসা সৌদি আরবের প্রতিনিধি দলের প্রধান আবদুল আজিজ আল মানিয়ার।

এ সময় বাংলাদেশে সৌদি ধর্মবিষয়ক কর্মকর্তা ড. মাহদি ধাফার আল মুগিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। উভয়পক্ষ এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলেন।

বিশেষত হজ পালন ও কর্মসংস্থান বিষয়ে সৌদি আরবের আন্তরিকতার এ সময় প্রশংসা করা হয়। আগামী দিনেও ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে মতবিনিময়কালে আলোচিত হয়।

স্ত্রীর জন্য স্বামীর মোবাইল ফোনে আঁড়িপাতা বৈধ নয়: সৌদি মুফতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ