শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

অনুসরণীয় দৃষ্টান্ত; রমজানে কেনা দামেই বিক্রি করবেন ছোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী হাসান তৈয়ব: হারুন নামের আমার এই মুসল্লি ভাই ঘোষণা দিয়েছেন, এখন থেকে রমজানের শেষ পর্যন্ত ছোলা বিক্রিতে কোনো লাভ করবেন না।

টঙ্গীর এরশাদনগর ছোট বাজারে সবচেয়ে বড় দোকান তার। আশপাশের সব দোকানদার তার এখান থেকেই পাইকারি মাল কেনেন। রোজ অঢেল বিক্রি হয় প্রতিটি পণ্য। রমজানে অনেক টন ছোলা বিক্রি হবে লাভ ছাড়া। কেনা দাম হলেও ক্যারিং খরচ যা পড়বে টাকার অংকে তাও কম নয়। এটা তিনি রোজাদারদের জন্য আল্লাহর ওয়াস্তে খুশি মনে ব্যয় করবেন। উপরন্তু তিনি নিয়ত করেছেন, আগামী বছর রমজানের তিনটি পণ্য বিক্রি করবেন কেনা দামে।

আমাকে যখন উজ্জ্বল মুখে সুন্দর নিয়তগুলো শোনাচ্ছেন, তখনই আমার সামনে এক খরিদদার তার কাছে ছোলা কত কেজি করে জানতে চাইল। তিনি বললেন কেনা দামে এত করে নিতে পারবেন। লোকটি বলল, আমি দুই বস্তা নেব পাইকারিতে। তিনি বললেন, কেজিতে একই দাম পড়বে যতটুকুই নিন।

তারপর তিনি শোনালেন, আল্লাহর হুকুম মেনে ব্যবসায় বরকতের বিস্ময়কর ইতিবৃত্ত। বললেন, 'নোয়াখালী থেকে এসে আমি এখানে ঢুকেছিলাম মাত্র ৬২০ টাকা হাতে। কোনোদিন ভেজাল দেইনি। কম লাভে মানুষের কাছে পণ্য বিক্রি করেছি। গরিবের ওপর এহসান করতে চেষ্টা করেছি। সবসময়ই সচেষ্ট থেকেছি মায়ের দোয়া নিতে।

আজ আমার নিজের তিনতলা বাড়ি। বাজারে আটটির মতো দোকান। এই বিশাল ব্যবসা। সবই আমার মায়ের দোয়া আর আল্লাহর দয়া।'

তিনি সবসময় দীনের ওপর চলতে চেষ্টা করেন। জিকির করেন। আল্লাহওয়ালা লোকদের সোহবত গ্রহণে আগ্রহী থাকেন। সত্য কথা বলেন। হাসি মুখে কথা বলেন সবার সঙ্গে। আল্লাহ তাঁর ব্যবসায় আরও বরকত দিন।

চার দিন পর ইসলামী শ্রমিক আন্দোলন নেতার লাশ উদ্ধার

হাজিদের সেবায় সৌদি শিশুদের অনন্য দৃষ্টান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ