মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

সারাদেশে সুষ্ঠুভাবে চলছে দাওরায়ে হাদিসের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। সারা দেশের ২১৫টি কেন্দ্রে ১৯ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এ পরীক্ষায়।

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণার পর প্রথমবারের মতো এ পরীক্ষা আজ শুরু হয়েছে।

স্বীকৃতিপ্রাপ্ত আল হাইআতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে সম্মিলিত ৬ বোর্ডের অধীনে মোট ১৯ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী এ বছর দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ২৯৮ এবং নারী ৪ হাজার ৯৫ জন।

জানা যায়, ১৯৩৯৩ জন শিক্ষার্থীর মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১১১৯১ পুরুষ, ৩৭৫২ নারী। চট্টগ্রামের ইত্তেহাদের অধীনে ১০০৭ পুরুষ ও ৩৭ জন নারী। সিলেটের আযাদ দ্বীনি এদারা’র অধীনে ১০৫০ পুরুষ, ১২৭ জন নারী। গওরডাঙ্গার বোর্ডের অধীনে ৪৭৫ পুরুষ, ১৪৫ নারী। উত্তরবঙ্গ তানযীমের অধীনে ১১২৬ পুরুষ, ০ নারী। জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৯ পুরুষ, ৩৪ নারী।

রাজধানীর কয়েকটি কেন্দ্রে আওয়ার ইসলামের প্রতিনিধিরা রয়েছেন। সেখানকার অবস্থা জেনে কিছুক্ষণের মধ্যে বিস্তারিত রিপোর্ট জানাবেন।

বিস্তারিত জানার জন্য সঙ্গেই থাকুন...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ