বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

১০ মাসের শিশুকে অভিযুক্তকারী এসআই বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১০ মাস বয়সী এক শিশু ও একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে মারামারি ও চুরির মামলায় অভিযোগপত্র দায়ের করায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, এছাড়া ওই ঘটনায় মিরপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী মাহবুবুল আলমকে প্রত্যাহার করে পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে ও মিরপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে মহলছড়িতে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে।

গত বছরের ২৬ জুন মধ্য পাইকপাড়ার বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি মিরপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মারুফ গত ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।

শিশুদের যৌন হয়রানি রোধে ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা!

গত ৩০ এপ্রিল ওই অভিযোগপত্রে শুনানি হলে ১০ মাস বয়সী শিশুটি তার বাবা আবুল কাশেমের কোলে চড়ে আদালতে যায়। ওই সময় আদালত জানতে চাইলে শিশুটির বাবা বলেন, তার কোলের শিশু রুবেলও এ মামলার আসামি। পরে আদালত কাগজপত্র যাচাই করে আসামির নাম, ঠিকানা ও বাবার নাম ঠিক পান।

অবশ্য মামলার বাদী হাবিবুর রহমান তখন দাবি করেন, রুবেল নামের ৩০ বছরের একজন আসামি তার বাড়িতে হামলা চালিয়েছিল। মামলায় ভুল করে ওই রুবেলের পরিবর্তে আবুল কাশেমের ছেলে শিশু রুবেলকে আসামি করা হয়েছে। এটা তদন্ত কর্মকর্তার ভুল। তিনিও চান শিশুটি রেহাই পাক।

শিশু রুবেলের মা শামীমা আক্তার বলেন, ঘটনার সময় তার ছেলের বয়স ছিল মাত্র ২৮ দিন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ