শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইসলামী ব্যাংকের যাকাতের অর্থ যাবে প্রধানমন্ত্রীর ফান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এখন থেকে ইসলামী ব্যাংকের যাকাত ফান্ডের টাকা জমা হবে প্রধানমন্ত্রীর ফান্ডে এবং এ ফান্ডের মাধ্যমেই তা বিতরণ করা হবে।
ব্যাংকটির নতুন পরিচালনা পরিষদ মনে করছে ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), যাকাত এবং ইফতার খাতে ব্যয়ের সিংহভাগ অর্থ যাচ্ছে একটি বিশেষ দলের লালনে।
এছাড়া প্রতিবছর ইফতারের অধিকাংশও তাদের কাছে চলে যাচ্ছিল।
শনিবার বিকালে ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, জামায়াতপন্থীদের নিয়ন্ত্রণে চলছে ইসলামী ব্যাংক। তারা পরিচালনা পর্ষদের কোনো কথাই আমলে নিচ্ছেন না। ব্যাংকের শীর্ষ পর্যায়ের ও মধ্যম সারির কিছু কর্মকর্তা অসহযোগিতা করছেন বলে তিনি অভিযোগ করছেন। এমনকি হুমকি দেওয়া হচ্ছে পর্ষদ সদস্যদেরও।
ভাইস-চেয়ারম্যান জানান, যাকাত এবং ইফতার খাতে ব্যয়ের সিংহভাগ অর্থ যাচ্ছে একটি বিশেষ দলের লালনে। তবে এবারের ইফতারের জন্য নির্ধারিত ১৩ কোটি টাকা কোথায় এবং কোন দলের কাছে যায় তা বিশেষ নজর রাখা হবে।
একইভাবে পর্ষদ সভায় শিক্ষাবৃত্তিতে ব্যয় ১৯ কোটি টাকা কাদেরকে দেয়া হয়েছে, তা তা খতিয়ে দেখার ব্যাপারে পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই ব্যাংকের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়। পুনর্গঠন করা হয় পরিচালনা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা আনোয়ারকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয় সাবেক সচিব আরাস্তু খানকে। পদত্যাগে বাধ্য করানো হয় ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানকে। নতুন এমডির দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আবদুল হামিদ মিঞাকে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ