শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

স্বীকৃতির এক মাস: পিছন ফিরে দেখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ লুতফেরাব্বী
এমফিল গবেষক, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিসর

গত ১১ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী কওমী মাদরাসার দাওরা হাদিসের সনদের স্বীকৃতি ও মাস্টার্সের সমমান ঘোষণা করেছেন।  সাম্প্রতিক সময়ে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। দেশের সর্বত্র পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় বইছে এ নিয়ে।

আজ ১২ মে স্বীকৃতি ঘোষণার এক মাস পর পেছনে একটু দৃষ্টি দিতে চাই।

এক. টক অব দ্য কান্ট্রি : প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ধর্মনিরপেক্ষতার নামে যারা ইসলামকে পাশ কাটিয়ে চলত তারাও এখন নরম সুরে কথা বলছে। যারা ইসলামপন্থীদের মাথায় কাঠাল ভেংগে খেত তারা নিজেদের ব্যর্থতা লুকাতে একমুখে দশ কথা বলছে। ইচ্ছাকৃত অবহেলায় একপেশে করে রাখা দেশের বিশাল জনগোষ্ঠী মুলধারার সাথে সম্পৃক্ত হওয়ায় সব মহলেই তাদের সমীহ বেড়েছে। শিক্ষাব্যবস্থা কখনোই ভোটের রাজনীতির অধীন হওয়া অনুচিত। কিন্তু ইসলামী রাজনীতি সাথে সংশ্লিষ্ট সকলে এই সমীকরণের জালে নতুন কোন ফাঁদে পা না দিক এটাই কামনা করি।

দুই. মিডিয়া ও বিরোধী পক্ষ : গুরুত্বপূর্ণ যেকোন বিষয়ে দেশী - বিদেশী মিডিয়া ও সংবাদমাধ্যমের আগ্রহ সব সময় থাকে। এমনকি ছোটখাটো সামান্য বিষয়কেও প্রতি মুহুর্তের আপডেট আর রিপোর্টিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ করে তুলে। কিন্তু গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর এই সরকারি প্রোগ্রামের প্রচার নিয়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো যে আচরণ করেছে তা সত্যি আশ্চর্যজনক। প্রথমদিকে মূল বিষয়টিকে অগ্রাহ্য করে পার্শ্ব বিষয় নিয়ে আলোচনা করলেও বামধারার তথাকথিত সুশীল বুদ্ধিজীবীদের আস্ফালনে এ নিয়ে আলোচনা তুলতে বাধ্য হয়। ইসলাম ও ইসলামী সকল কিছু নিয়ে সব সময় ততষ্ঠ এই বুদ্ধিজীবীরা স্বীকৃতি ঘোষণার পর থেকেই আরো বেশী হতাশ ও আতংকিত হয়ে গেছে। তাদের বক্তব্য - লেখনী থেকে তা স্পষ্ট।
এই বামপন্থী বুদ্ধি ব্যবসায়ী ও তাদের সমর্থক  মিডিয়ার মনোভাব আরো স্পষ্ট বুঝা গেছে সাম্প্রতিক আলোচিত কিছু টকশো অনুষ্ঠানে। কওমী মাদরাসার শিক্ষা ও আদর্শ নিয়ে উলামায়ে কেরামের ধারালো যুক্তির প্রতিউত্তর কেউই তেমনটি করতে পারেনি। তবুও প্রোপাগান্ডা থেমে নেই।

স্বীকৃতি নিয়ে সবচেয়ে কদর্য রূপ প্রকাশ করেছে তথাকথিত সুন্নী জামায়াত। আহলে হক্ব উলামায়ে কেরামের ব্যাপারে তাদের মনে কিরূপ জিঘাংসা à