বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। দিনদিন এখানে বসতির হার বেড়েই চলছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই।

রিপোর্টে বলা হয়েছে, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে বাস করছেন ৪৪ হাজার ৫০০ জন মানুষ। আর মুম্বাইতে প্রতি বর্গকিলোমিটারে ৩২ হাজার ৪০০ জনের বেশি।

জাতিসংঘ তহবিল (ইউএনএফপিএ) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, গত বছর ঢাকায় প্রতিদিন নতুন মুখ যুক্তের হার ছিল প্রায় ১৭০০ জন। গ্রাম ও জেলা শহর থেকে যারা আসছেন তারা স্থায়ীই হয়ে যাচ্ছেন এই শহরে। এতে বেড়েই চলেছে ঢাকা ও এর আশপাশের এলাকার (মেগাসিটি) জনসংখ্যা।

গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক সিটি হচ্ছে সবচেয়ে ঘনবসতির।

গত বছরই ইউএনএফপিএর এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর মেগাসিটিগুলোর মধ্যে ঢাকার জনঘনত্ব সবচেয়ে বেশি। প্রতি বর্গকিলোমিটারে ৪৩ হাজার ৫০০ মানুষ বাস করেন; বছর ঘুরতেই যা বাড়লো হাজার খানেক। এভাবে চলতে থাকলে বড় ধরনের হুমকির মুখে পড়বে ঢাকা। হারাবে বসবাসের উপযোগিতা।

ঢাকায় চলাচলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ