শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন সাক্কু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র (কুসিক) হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মনিরুল হক সাক্কু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ শেষে  সাক্কু প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ  প্রসঙ্গে সাক্কু বলেন, ‘তিনি মুরব্বি। তাই তাকে সম্মান করেছি। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করানো হয়। সাক্কুর শপথ অনুষ্ঠানে তার স্ত্রী

আফরোজা জেসমিন টিকলীও উপস্থিত ছিলেন। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন।
এসময়  কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোলা ছবির প্রশংসা করেন সাক্কুর স্ত্রী টিকলী। তিনি বলেন, ‘ছবিগুলো আমি দেখেছি এবং ভীষণ ভালো লেগেছে।’ জবাবে প্রধানমন্ত্রী হাসেন। সেখানে থাকা একাধিক সূত্র এ তথ্য জানান।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী সাক্কু।
এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুসিক নির্বাচন হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ