সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হিংসা-বিদ্বেষ পরিহার করে ইবাদত বন্দেগিতে আত্মনিয়োগ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা, সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেন ও প্রচার সম্পাদক মুফতি আব্দুল করীম এক বিবৃতিতে বলেছেন, আজ পবিত্র শবে বরাত। সকল প্রকার হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ও পরশিকাতরতা পরিহার করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আত্মনিয়োগ করুন।

তারা বলেন, এই রজনীতে একান্ত নফল ইবাদাত, তিলাওয়াতে কুরআন ও তাহাজ্জুদের মধ্য দিয়ে পালন করা উচিত। ইসলামের রীতি নীতি পরিহার করে অযথা খেল-তামাশা না করা। সব ধরণের গর্হিত কাজ পরিহার করে ইবাদতে মশগুল থাকা উচিত।

তারা হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক উক্ত রাতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে আসেন অর্থাৎ রহমত নাযিল করেন। অতঃপর ঘোষণা করেন, “কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করে দিবো।” “কোন রিযিক প্রার্থনাকারী আছো কি? আমি তাকে রিযিক দান করবো।” “কোন মুছিবতগ্রস্ত ব্যক্তি আছো কি? আমি তার মুছিবত দূর করে দিবো।” এভাবে ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন।”  তারা সকলকে আল্লাহর রঙ্গে রঙ্গীন হওয়ার আহ্বান জানান।

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ