বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

যমুনা নদী থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী থেকে মানিক মিয়া (৬০) নামে একজন মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মানিক মিয়া উপজেলার নতুনপাড়া এলাকার মৃত গণি মিয়ার ছেলে। উপজেলার আরিচা লঞ্চঘাট জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি।

শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার দুপুরে আরিচা গরুহাট এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মানিক মিয়া। বিকেলে যমুনা নদীর ওই এলাকাতেই তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।

পরে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

[ইসরাইলে আজান নিষিদ্ধ করে ‘মুয়াজ্জিন বিল’ পাস]

[ইমাম মুয়াজ্জিনদের নিরাপত্তায় আইন করতে হবে]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ