বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা থাকতে পারে না: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, 'আমরা ধর্মকে সর্বত্র ছড়িয়ে দিতে চাই। ধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা থাকতে পারে না। ধর্ম সমগ্র মানবতার। মানুষের কল্যাণের জন্য। তাই রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না।'

বুধবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ বৌদ্ধবিহারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ পুর্ণিমা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। খবর সমকালের।

প্রধান বিচারপতি বলেন, 'সকল মানুষের রক্তই লাল, তাহলে কেন সংঘাত। আজকে কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয়। প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। তবে আমাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা করছে। যার ফলে পৃথিবীতে এতো সংঘাত হানাহানির ঘটনা ঘটছে।'

তিনি বলেন, 'বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আজ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একইভাবে আমাদের দুর্গা পূজায়ও ছুটি ঘোষণা করা হয়। আমাদের অনুষ্ঠানে যেমন মুসলমানসহ সব ধর্মের মানুষেরা আসেন, আমরাও তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাই।'

তিনি আরো বলেন, 'গভীরভাবে ধর্মগুলোকে নিয়ে চিন্তা করলে আমার মনে হয় এগুলোকে কুসংস্কারাচ্ছন্ন করে রাখা হয়েছে। এগুলো যথাযথ তথ্য নির্ভর নয়, বরং মতবাদ মূলক।'

রাষ্ট্রের দুটি অঙ্গ ব্যর্থ হলে বিচার বিভাগ নীরব থাকতে পারে না: এস কে সিনহা

সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন ও গণভবনের দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার! এসকে সিনহা

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুভ্যানন্দ মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজসহ চীন, ভারত, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের কুটনৈতিক কোরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ