শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

কোনো মুসলিম বিজেপিতে গেলে তাকে একঘরে করা হবে: কলকাতার ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কলকাতার টিপু সুলতান শাহী মসজিদের ইমাম নুর-উর রহমান বরকতি বলেছেন, কোনো মুসলিম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলে তাকে পিটিয়ে এক ঘরে করে দেয়া হবে।
ইমাম বরকতি বলেছেন, ‘কেউ যদি সাচ্চা মুসলমান হন, তাহলে তিনি কোনভাবেই আরএসএসের সঙ্গে সম্বন্ধ রাখতে পারেন না। আজকের বিজেপি এবং আরএসএসের মধ্যেও কোনো ফারাক নেই। ওই সংগঠনগুলিতে যোগ দেওয়ার অর্থ কাফের হয়ে যাওয়া।’
এছাড়া গরু খাওয়া, মুসলমান যুবকদের সন্ত্রাসী বলে প্রচার করা ও তিন তালাক ইস্যুতে বিজেপি মুসলমানদের ওপর অত্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, তারপরও কোনো মুসলমান যদি সেই দলে যায় তাহলে তার ‘ঈমান’ থাকে না। সে এমনিতেই সামাজিকভাবে একঘরে হয়ে পড়বে। এরকম লোককে পেটানো হবে বলেও জানান তিনি।
জানা গেছে, এই শাহী ইমাম বিজেপি এবং আরএসএসের ঘোরতর বিরোধী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে থাকেন।
বিজেপির অন্যতম জাতীয় সম্পাদক রাহুল সিনহা অভিযোগ করে বলেন, ‘উনি একজন উগ্রপন্থী মৌলভী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছ থেকে নানা সুবিধা আদায়ের জন্য মাঝে মাঝে এধরণের কথা উনি বলে থাকেন। তাকে যদি মৌলভীগিরি করতে হয়, তাহলে সেটাই তিনি করুন, আর রাজনীতি করতে হলে সরাসরি তৃণমূল কংগ্রেসের ঝাণ্ডা নিয়ে নেমে পড়ুন। এসব কথা বলে উনি মুসলমান সমাজেরই ক্ষতি করছেন।’ বিবিসি বাংলা।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ