বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভিশন ২০৩০: আওয়ামী লীগের আইডিয়া চুরির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালেদা জিয়ার ভিশন ২০৩০ এর প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপি আওয়ামী লীগের আইডিয়া চুরি করেছে।

তিনি বলেন, ‘পরের মেধাস্বত্ব চুরি করা নৈতিক অপরাধ, এটা এক ধরনের রাজনৈতিক অসততা। একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে অপর একটি রাজনৈতিক দলের আইডিয়া এবং চিন্তা নির্লজ্জভাবে চুরি করতে পারে?’ এসময় ‘বিএনপি ইমিটেট (অনুকরণ) করতে পারে ইনোভেট (উদ্ভাবন) করতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের ‘বি’ টিম করেছে এরশাদ: রিজভী

তিনি আরও বলেন,‘ খালেদা জিয়ার ভিশন একটি মেধাহীন, অন্তঃসারশূণ্য, দ্বিচারিতাপূর্ণ ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। তাদের ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট আর এতিমের টাকা মেরে খাওয়ার ভিশন।’

এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ