বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফ্রান্সের নতুন প্রেসিডেন্টকে ফরীদ উদ্দীন মাসঊদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ অভিনন্দন জানিয়ে বলেছেন, এতে মানবতা ও মানবকল্যাণকামিতার বিজয় হয়েছে। ফ্রান্সের মানুষ তাদের সত্যিকার নেতাকে খুঁজে পেয়েছে। আমরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের উন্নতি, অগ্রগতি ও সাফল্য কামনা করছি। ফ্রান্সের মুসলিম নারী-পুরুষের নিরাপত্তা বৃদ্ধি পাবে। ধর্মীয় সম্প্রীতি ও সদ্ভাব বজায় রাখুক এই ইমানুয়েলের নতুন সরকার।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামার পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসঊদুল কাদির স্বাক্ষরিত প্যাডে এই বিবৃতি পাঠানো হয়।

উগ্র জাতীয়তাবাদের যে আস্ফালন লক্ষ করা যাচ্ছিল তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আল্লামা মাসঊদ ফ্রান্সের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন নতুন প্রেসিডেন্ট নয়া ফ্রান্স ও নয়া পৃথিবী গড়ায় অবদান রাখবে।

মসজিদ বন্ধ করার খাহেশ পূরণ হলো না লে পেনের

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ