শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

গা ঢাকা দিয়েছেন সাফাত, খুঁজে পায়নি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বনানীর ধর্ষণকাণ্ডের হোতা আপন জুয়েরার্সের মালিকের ছেলে সাফাত আহমেদকে খুঁজে পায়নি পুলিশ

আজ দুপুরে সাফাতের খোঁজে পুলিশ তার বাসায় তল্লাশি চালালেও তাকে পায়নি। সোমবার সকাল পর্যন্ত সে নিজ বাসাতেই ছিল বলে তার বাবা দিলদার আহমেদ মিডিয়াকে জানিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে তার বাসায় তল্লাশি শুরু করে বনানী থানা পুলিশ।

দিলদার আহমেদ বলেন, ‘সাফাত বাসায় নেই।’ পুলিশ নিয়ে গেছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসামিকে গ্রেফতারের অধিকার পুলিশের আছে। পুলিশ আমার বাসায় তল্লাশি চালাচ্ছে।’

এর আগে সোমবার মামলার বাদী তরুণীকে নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে পুলিশ। বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় শনিবার মামলা হলেও সোমবার থেকে সরেজমিনে তদন্ত শুরু হয়। সোমবার বিকাল পৌনে ৩টার দিকে বাদী তরুণীকে নিয়ে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে যান বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল মতিন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও, তারা ছিলেন হোটেলের বাইরে।

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তারা তরুণী ছাত্রীদের বনানীর কে-ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে নিয়ে যায়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম।

বনানীর ধর্ষণ মামলা, জড়িয়ে যাচ্ছে অনেক নাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ