বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আওয়ামী লীগের ‘বি’ টিম করেছে এরশাদ: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত ৫৮ দলীয় জোটকে আওয়ামী লীগের বি টিম বলে আখ্যা দিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
সোমবার দুপুরে কুমিল্লার আদালতে একটি মামলায় হাজিরা দেয়ার পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এরশাদের রাজনৈতিক আদর্শ বলতে কিছু নেই। তার ৫৮ দলীয় জোট মানে লোক দেখানো একটি জোট। এ জোট গঠন করে মানুষের মাঝে তিনি বিভ্রান্তি সৃষ্টি করছেন। ক্ষমতাসীনদের সঙ্গে থেকে মিলেমিশেই তিনি এ কাজগুলো করছেন। তার নেতৃত্বে নতুন ওই জোট আওয়ামী লীগের ‘বি’ টিম।
রিজভী বলেন, ২০৩০ সালের ভিশন নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জনগণের নিকট বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমরা দেশকে কীভাবে গঠন করব এর অগ্রদৃষ্টি খালেদা জিয়ার বক্তব্যের মাঝে প্রতিফলিত হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, কামরুল হুদা, আমিরুজ্জামান আমীর, ভিপি জসিম উদ্দিন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ