শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

বিভাগ হচ্ছে ফরিদপুর; তিন মাসের মধ্যে প্রথম সিটি নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর জেলা বিভাগে  উন্নিত হবে। এবং তিন মাসের মধ্যে ফরিদপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ করা হবে। সর্বশেষ প্রধানমন্ত্রী বলেছেন, ‘পদ্মা’ নামে হবে ফরিদপুর বিভাগ। বিভাগ বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন করা হচ্ছে। এর জন্য পৌরসভার বর্তমান আয়তন বাড়িয়ে চার গুণ করা হয়েছে। কাল সোমবার দুপুরে নিকারের সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় এ প্রস্তাব পাস করা হলে দ্রুত গেজেট হবে এবং আগামী তিন মাসের মধ্যে ফরিদপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ