বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিএনপির কেউ আ’লীগে যায়নি এটাই হাসিনার দুঃখ: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১০ বছর নিপীড়নের পরও বিএনপির কেউ আওয়ামী লীগে যোগ দেয়নি এটাই শেখ হাসিনার দুঃখ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৭ মে) বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘হাসিনার (প্রধানমন্ত্রী) দুঃখ-কষ্ট-ভয় ওখানেই যে, দীর্ঘ ১০ বছর ধরে এতো নির্যাতন-নিপীড়নের পরেও বিএনপির কেউ দল ছেড়ে তার দলে আসেনি। শুধু তাই নয়, সরকারের নির্যাতনে যাদের হত্যা, গুম, খুন, গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবারও তার কাছে (শেখ হাসিনা) মাথা নত করেনি।’

তিনি আরও বলেন, ‘একটি কথা পরিষ্কার করে বলে দিতে চাই- বিএনপি (আমরা) শত প্রতিকূলতার মাঝেও কারো কাছে মাথা নত করেনি এবং করবে না। বিএনপির নেতাকর্মীরা মাথা নত করতে পারে না। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠছে, সকল ষড়যন্ত্র বানচাল করে দেবে।’

যদি আওয়ামী লীগ বেশিদিন ক্ষমতায় থাকে তাহলে এদেশের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘‘এরা (আওয়ামী লীগ) ভিন্নমত, বিরোধী রাজনৈতিক দলকে স্তব্ধ করতে চায়। রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়।’’

আলেম হতে চান আলতু মিয়া, ভর্তি হয়েছেন মাদরাসায়

রাশিয়ায় তাতারি মুসলিমদের জন্য নতুন মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ