বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আল্লামা আহমদ শফীর সঙ্গে বিএনপি নেতা মীর নাছিরের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আল্লামা আহমদ শফীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর দিয়েছে দৈনিক যুগান্তর।

বৈঠকে নাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় বলে সাংবাদিকদের জানান মীর নাছির। তিনি বলেন, আল্লামা আহমদ শফী ইসলামের প্রতি দরদিদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন এবং যে কোনো ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, সদস্য সচিব সোলাইমান মনজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন আলী, শ্রমিক দল নেতা জসিম, দিদারুর আলম, জাহাংগির আলম, পৌরসভা যুবদল নেতা আবদুর মন্নান দৌলত, আবু সাইদ, সোহেল সিদ্দিকী, ফোরকান বাচ্চু, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ হাছান প্রমুখ।

বৈঠকে আলোচনা শেষে দেশ, জাতি ও জনগণের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন: ওয়াজের জন্য চুক্তি করা ও অতি মাত্রায় টাকা দাবি করা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ