সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮


কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করবে না চিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান কাশ্মীর সমস্যা নিয়ে চিন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং। গতকাল বুধবার চিন এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। গেং শুয়াং বলেছেন, কাশ্মীর নিয়ে চিনের অবস্থান স্পষ্ট। পুরো বিষয়টি দ্বিপাক্ষিক, ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে তা ঠিক করুক। চিন এখানে মাথা ঘামাবে না।

গত মঙ্গলবার চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র 'গ্লোবাল টাইমস‌' জানিয়েছিল, ৫ হাজার কোটি টাকার চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এই ভাবনাকে প্রভাবিত করবে না। ৫ হাজার কোটির ওই করডরের স্বার্থেই কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে আগ্রহী চিন। কেন না ওই করিডর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের মধ্যে দিয়েই যাবে।

বস্তুত এই প্রথম চিনের কোনও সরকারি গণমাধ্যম বাণিজ্যিক স্বার্থে চীনের এই মধ্যস্থতার কথা জানায়। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানিয়ে দেন, মধ্যস্থতা নয়, ভারত-পাকিস্তানের সম্পর্কে ইচিবাচক ভূমিকা পালনেই আগ্রহী চিন। সূত্র : আজকাল।

[অধিকৃত কাশ্মীরে আর কোনো লাশ না পড়ুক: এরদোয়ান]

[স্বাধীনতা আন্দোলনে যোগ দিলো কাশ্মীরের মেয়েরাও]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ